আজ ১৮ নভেম্বর ২০২৬, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা (Legal Advisor) হিসেবে যোগদান করলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

আজ ১৮ নভেম্বর ২০২৬, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা (Legal Advisor) হিসেবে যোগদান করলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। তিনি যুক্তরাজ্যের লিংকনস ইন (Lincoln’s Inn) থেকে Barrister-at-Law ডিগ্রি অর্জন করেন এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক আইনে এলএলএম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিসে মাস্টার্স এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে পিস অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজেও মাস্টার্স সম্পন্ন করেছেন।

তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে আইন পেশায় অভিজ্ঞতাসম্পন্ন। ইতোপূর্বে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সরকারী/বেসরকারী বিভিন্ন প্রতিশষ্ঠানে আইন উপদেশষ্টা হিসাবে কাজ করেছেন এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের খন্ডকালীন শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি 'দ্য লিগ্যাল সলিউশনস' নামের একটি ল ফার্মের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (ICB)-এর গভর্নিং বডির সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

এখন থেকে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর আইন পেশার দীর্ঘ অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বিশ্ববিদ্যালয়ের আইনগত কার্যক্রম, নীতিমালা প্রণয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক কার্যক্রমে তাঁর পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।