বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রেড ক্রিসেন্ট এর কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য রেড ক্রিসেন্ট টিম গঠনের লক্ষে তিন দিনব্যাপী (১৫-১৭ নভেম্বর, ২০২৬) ‘Training on RC/RC Basic & First Aid 2026’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় সম্পন্ন হয়েছে।
১৫ নভেম্বর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ডা. মো. শামীম হোসেন চৌধুরী এবং ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক বিষয়াবলি এবং মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রায়োগিক প্রশিক্ষণ প্রদান করা হয়। যার মাধ্যমে শিক্ষার্থী মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক সহায়তা প্রদানের বিষয়ে সচেতন ও দক্ষ হিসেবে গড়ে উঠবে। এছাড়াও এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচি শেষে শিক্ষার্থীদের মধ্যে থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীর নাম ঘোষণা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় এবং স্বীকৃতিস্বরূপ এই তিনজন শিক্ষার্থীকে উপহার হিসেবে বই প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান, এনএফই প্রোগ্রামের কো-অর্ডিনেটর এবং স্টুডেন্টস ওয়েলফেয়ার এর উপদেষ্টা।