আন্তর্জাতিক হ্যাকাথন NASA Space Apps Challenge 2026-এর বাংলাদেশ পর্বে রাজশাহী রিজিওনে অসাধারণ সাফল্য অর্জন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থীরা। এবারের প্রতিযোগিতায় রাজশাহী রিজিওনের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় রানার-আপ, উভয় অবস্থানই অর্জন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি দল।
প্রতিযোগিতায় বিজয়ী দল দুটি হলো:

চ্যাম্পিয়ন – Team Aquila
- Abu Bokkor – 31st Batch
- Mst. Maharun Nasha Queen – 34th Batch

দ্বিতীয় রানার-আপ – Team Minus One
- Daniel Rozario – 34th Batch
- Dipanwita Maitra – 34th Batch
বিজয়ী শিক্ষার্থীদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তাঁদের আন্তরিক অভিনন্দন এবং পরবর্তী গ্লোবাল পর্যায়ের প্রতিযোগিতার জন্য রইল শুভকামনা।

NASA Space Apps Challenge 2026: বাংলাদেশ পর্ব
এ বছর বাংলাদেশের নয়টি শহরে একযোগে অনুষ্ঠিত হয় NASA Space Apps Challenge। এবারের আয়োজনে সারা দেশ থেকে ৪,৬০০-এর বেশি অংশগ্রহণকারী নিবন্ধন করেন। দুই দিনব্যাপী হ্যাকাথনে ৫৪৩টি দল অংশ নিয়ে নিজেদের প্রকল্প জমা দেয়, যেখানে মোট ২,৬২৪ জন অংশগ্রহণকারী সফলভাবে প্রজেক্ট সাবমিট করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নয়টি শহর হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা।

জাতীয় পর্যায়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ
শিক্ষার্থীদের এই সাফল্যের পাশাপাশি এবারের আয়োজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল আরও বিস্তৃত। CSE বিভাগের পক্ষ থেকে ১৫টিরও বেশি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের আয়োজনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক।
এছাড়াও জাতীয় পর্যায়ে Mentor ও Judge হিসেবে আমন্ত্রণ পান উক্ত বিভাগের
- Md. Mahfujur Rahman – Senior Lecturer
- D. M. Asadujjaman – Lecturer
- Md Khalid Sakib – Lecturer
শিক্ষার্থীদের প্রকল্প উন্নয়নে দিকনির্দেশনা প্রদান এবং প্রতিযোগিতার মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষকদের এই সম্পৃক্ততা জাতীয় পর্যায়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করেছে।
বিজয়ী দল দুটির পাশাপাশি এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে অর্জিত অভিজ্ঞতা, দলগত কাজ, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তব সমস্যার সমাধানে কাজ করার দক্ষতা ভবিষ্যতে তাঁদের আরও বড় অর্জনের পথে এগিয়ে নেবে বলে আমরা আশাবাদী।
এমন অর্জন ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে উৎসাহ ও সহযোগিতা প্রদানের জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং CSE বিভাগ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা, উদ্ভাবনী উদ্যোগ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের এই সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনুক আমাদের শিক্ষার্থীরা।