আইন ও মানবাধিকার বিভাগে “Constitutional Unamendabilities” শীর্ষক ওয়েবিনার আয়োজিত

আইন ও মানবাধিকার বিভাগে “Constitutional Unamendabilities” শীর্ষক ওয়েবিনার আয়োজিত

গত ২২ অক্টোবর ২০২৫ তারিখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে “Constitutional Unamendabilities” শীর্ষক অনলাইন ওয়েবিনার আয়োজিত হয়। ওয়েবিনারে মূল বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের University of Texas at Austin এর Hines H Bakeer and Thelma Kelly Baker চেয়ার এবং সাংবিধানিক অধ্যয়ন কেন্দ্রের পরিচালক ও বরেণ্য সাংবিধানিক আইন বিশেষজ্ঞ অধ্যাপক রিচার্ড আলবার্ট। উল্লেখ্য, গত আগস্ট মাসে আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক মো ইসফার তেহামী সরকারের সাথে আলোচনাকালে তিনি স্বতস্ফুর্তভাবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তার ক্লাসে আসার আগ্রহ ব্যক্ত করেন। 

অধ্যাপক আলবার্ট তাঁর বক্তব্যে সংবিধানের অপরিবর্তনীয়তার প্রধান দুইটি প্রকরণ যথা বিধিবদ্ধ (Codified) ও ব্যাখ্যামূলক (Interpretive) অপরিবর্তনীয়তা, তুলনামূলক সাংবিধানিক আইনের বিভিন্ন প্রেক্ষিত, এবং এশিয়ার ছয়টি দেশে এর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। এর পরে তিনি শিক্ষার্থীদের সাথে উপরোক্ত বিষয়ে মতবিনিময় করেন। এতে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের মননশীলতার প্রশংসা করেন। 

উক্ত ওয়েবিনারে সমাপনি বক্তব্য প্রদান করেন আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ। তাঁর বক্তব্যে তিনি সাংবিধানিক পরিবর্তনে বাধাসমূহের কোন সাধারণ নীতি না থাকার ব্যাপারে একমত প্রকাশ করেন এবং অপরিবর্তনীয়তা নিয়ে আলোচনার গুরুত্ব বর্ননা করেন। তাঁর সমাপনই বক্তব্যে তিনি অধ্যাপক আলবার্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

ওয়েবিনারটিতে আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন করেন আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক মাসরুর আবদুল্লাহ আবিদ এবং এটি সঞ্চালনা করেন প্রভাষক মো. ইসফার তেহামী সরকার।