বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (এনএফই) বিভাগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ‘এনএফই ফুডস্যাল সিজন-১, ২০২৫’। গতকাল ৫ নভেম্বর (মঙ্গলবার) ২০২৫, বিশ্ববিদ্যালয়ের মাঠে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট চারটি দল— আলফা স্ট্রাইকারস, এনএফই এলিট, ম্যাক্রো ব্রাস্টারস এফসি এবং মেটাবলিক এভেঞ্জার্স। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় টিম ম্যাক্রো ব্রাস্টারস এফসি ও মেটাবলিক এভেঞ্জার্স। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পায় টিম ম্যাক্রো ব্রাস্টারস। বাকি ম্যাচগুলো নির্ধারিত ফিক্সচার অনুযায়ী আজকের দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলের অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও উদ্দীপনায় মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করছে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (এনএফই) ক্লাব।
উল্লেখ্য, প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আগামী ৬ নভেম্বর বিকাল ৩টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হবে।