গত ২ জুন, ২০২১ সকাল ১১ টা থেকে অনলাইনে ‘মতপ্রকাশের স্বাধীনতা বৃদ্ধিকল্পে বাংলাদেশের দায়িত্বশীল ডিজিটাল নাগরিকগণকে ঊদ্বুদ্ধকরণ/ উৎসাহিতকরণ’ শিরোনামে যুবসম্প্রদায়ের মতপ্রকাশের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা প্রদান, সঠিক এবং নির্ভূল তথ্য প্রচারের লক্ষ্যে ডিজিটাল জ্ঞানার্জন ও সচেতনতা বিষয়ক একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং এফএনএফ বাংলাদেশ, ডিনেট এর উদ্যোগে ডিজিটাল তথ্যের সঠিক প্রচার এবং সংবাদ শেয়ার বিষয়ক ওয়াকসপটি সম্পন্ন হয় ৷ রাজশাহীতে দুটি বিশ্ববিদ্যালয়ে FRDC প্রকল্প ২০২২ সাল পর্যন্ত কাজ করবে বলে জানিয়েছে ডিনেটের কমকর্তাগণ। একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। ৪ সদস্যবিশিষ্ট সেশন সঞ্চালনাকারী কর্তৃক সঞ্চালিত ওয়ার্কসপটিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় হতে মোট ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।