রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে PSAC ও IQAC এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে PSAC ও IQAC এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ১০.০৬.২০২৪ ইং রোজ সোমবার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের IQAC ও রাষ্ট্রবিজ্ঞান  বিভাগের PSAC এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার মূল উদ্দেশ্য ছিল এক্রিডেটিশনের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কতটা প্রস্তুত তা পর্যবেক্ষণ করা। উক্ত সভায় উপস্থিত ছিলেন IQAC এর সম্মানিত পরিচালক  প্রফেসর ড. আব্দুল গফফার খান, এছাড়াও IQAC এর অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. কানিজ হাবিবা আফরিন, ও অতিরিক্ত পরিচালক ড. মো: আব্দুল আউয়াল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: হাবিবুল্লাহসহ বিভাগের সকল শিক্ষকমণ্ডলী।  IQAC এর সম্মানিত পরিচালকবৃন্দ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। বাংলাদেশ এক্রিডেশন কাউন্সিলের নির্ধারিত ১০টি স্ট্যান্ডার্ড এর মধ্যে প্রতিটি  স্ট্যান্ডার্ডে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। মত বিনিময় সভায় বিভাগের PSAC এর অগ্রগতি উপস্থাপন করেন বিভাগের শিক্ষক মো: আসফাক সালেহীন ও স্বস্ব স্টান্ডার্ডের দায়িত্বে থাকা শিক্ষকমণ্ডলী তাদের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। সর্বশেষ বিভাগীয় প্রধান IQAC  এর সম্মানিত পরিচালকগণ ও উপস্থিত সকল শিক্ষককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।