বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের ইন্টার্নশিপ শেষ করা শিক্ষার্থীদের প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
জেসিএমএস বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসাইন, মুহাম্মদ রাকিব হোসাইন ও তন্দ্রা মন্ডলের তত্ত্বাবধানে আতিফুল ইসলাম , রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ; তারজাউন ববি, রাজশাহী সিটি কর্পোরেশন; আবির হাসান ধ্রুব , বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী; উম্মে সালমা, রাজশাহী সিটি কর্পোরেশন; সালাউদ্দিন সরকার, দৈনিক রাজশাহী প্রতিদিন; জাফরিন তামান্না, দৈনিক খবরের ডাক অফিসে ইন্টার্নশিপ করেন। উল্লেখ্য, বিভাগের একাডেমিক কারিকুলামের অংশ হিসেবে ইন্টার্নশিপ সমাপ্ত করেছেন।
শিক্ষার্থীরা কিভাবে তাদের একাডেমিক শিক্ষাকে কাজে লাগিয়ে ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন এবং ভবিষ্যতে এগুলো কিভাবে তাদের বাস্তব জীবনে প্রয়োগ করে কর্মজীবনকে সমৃদ্ধ করবেন এই বিষয়গুলো তারা তুলে ধরেন। তারা বলেন, ক্লাসরুম থেকে যেসব শিখেছি সেগুলো ইন্টার্নশিপ করাকালে প্রয়োগ করতে পেরে খুবই আনন্দিত যা আমাদের কর্মক্ষেত্রকে সহজ করে দিবে। এছাড়াও ইন্টার্নশিপ করাকালীন কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেগুলো কিভাবে তারা মোকাবেলা করেছেন, সে বিষয়গুলো প্রেজেন্টেশনে উপস্থাপন করেন। ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীরা যদি ইন্টার্নশিপ করতে চায় তখন তাদের কি কি বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে এই বিষয়গুলোও তারা তুলে ধরেন।
বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ শিক্ষার্থীদের প্রেজেন্টেশন শোনেন এবং তাদের টপিকের উপর বিভিন্ন প্রশ্ন করেন। এছাড়াও, পড়াশোনা ও কর্মজীবনের জন্য বাস্তবমুখী বিভিন্ন দিক নির্দেশনা দেন।
পরিশেষে, ইন্টার্ন শিক্ষার্থীরা বলেন রিপোর্টটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য বিভাগীয় শিক্ষক, সহকর্মী, সহপাঠিসহ অনেকের অবদান রয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভাগীয় তত্ত্বাবধায়ক ও প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধায়কদের প্রতি। তাদের বাবা মার প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন তাদের উৎসাহ সহযোগিতা ছাড়া এতদূর আশা সম্ভব ছিল না। এর বাইরেও যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিভাগীয় শিক্ষক ও তত্ত্বাবধায়কগণ তাদের সমাপনী বক্তব্যে ইন্টার্ন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
Here is the link below: