গত ২১/০৮/২৪ ইং তারিখ বুধবার "ফার্মা বি" ক্লাব আয়োজিত ফার্মেসী বিভাগের ২৪ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
নবীন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোসা: হাজেরা খাতুন এবং বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ফার্মেসী বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ নবীন শিক্ষার্থীদের সাথে পরিচিত হন এবং তাদের ফুল দিয়ে বিভাগে স্বাগত জানানো হয়। ফার্মেসী বিভাগের শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ড. তৃপ্তি রাণী পাল, নুরুন্নাহার এবং উৎস সাহা।
বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৭ম সেমিস্টারের শিক্ষার্থী সাকিবুল হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৬ষ্ঠ সেমিস্টারের
শিক্ষার্থী সুরাইয়া আক্তার। অনুষ্ঠানের সবশেষে বক্তব্য প্রদান করেন ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোসা: হাজেরা খাতুন। তিনি ফার্মাসিস্টদের বর্তমান অবস্থান তুলে ধরেন এবং নবীদের দক্ষ ফার্মাসিস্ট হবার জন্য ভবিষ্যৎ দিকনির্দেশনার পাশাপাশি ভালো মানুষ হবার পরামর্শ দেন এবং অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।