গতকাল ৩০ নভেম্বর ২০২৪ (শনিবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ (সিআইআর) এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় যৌথভাবে ‘বাংলাদেশে শিক্ষার অগ্রগতি: অন্বেষণ শিক্ষণ কৌশল, গবেষণা এবং প্রভাব’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান। সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ (সিআইআর)-এর পরিচালক প্রফেসর ড. রহমতুল্লাহ ইমন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মো. শহীদুর রহমান। মূল বক্তা প্রফেসর ড. কামরুল আহসান তার বক্তব্যে বলেন, ‘বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কোয়ালিটি নিশ্চিত করা এবং ইনফ্রাস্ট্রাকচার ও রিসার্চ আউটপুট। আমাদের ছাত্রদের দূর্বলতাগুলোর মধ্যে অন্যতম হলো, স্কিল ডেভেলপমেন্টে অনিহা।’ Learn, unlearn relearn এর গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘প্রথম দুটোতেই ছাত্ররা সীমাবদ্ধ। তারা relearn করতে চায় না। আমরা যদিও মনে করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই বিত্তশালী হয়।’ বিভিন্ন তথ্যপ্রমাণ দিয়ে তিনি এই ধারণার ভুল প্রমান করেন।
সেমিনারে প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ আউটকাম বেইজড এডুকেশনের উপর জোর দিয়ে শিক্ষকদের টিচিং স্ট্যাটিজিইস কেমন হবে, সে বিষয়ে আলোকপাত করেন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর, দেড় শতাধিক শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।