বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অদ্য ৮-৯ ডিসেম্বর ২০২৪ তারিখে "Effective Questionnaire Design and Data Collection Strategies for Undergraduate Researchers" শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি করা, গবেষণা প্রশ্নমালা প্রস্তুতকরণ এবং সঠিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে তাদের সচেতনতা বৃদ্ধি করা। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গবেষণা প্রশ্নমালা তৈরির পদ্ধতি, প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের কৌশল এবং গবেষণার নৈতিক দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছেন। সমাজবিজ্ঞান বিভাগের এই উদ্ভাবনী উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি, কর্মশালায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও নিয়মিতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় দুই দিনব্যাপী এই কর্মশালাটি বিশেষভাবে সফল ও উপভোগ্য হয়ে উঠেছিল।