বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে "Graduate Research Monograph: Showcasing Insights" শীর্ষক একটি সেমিনার একাডেমিক ভবনের ৮০৯ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান। সেমিনারে বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
এই সেমিনারে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিভিন্ন গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা তাদের গবেষণার প্রাপ্ত তথ্য ও বিশ্লেষণ শেয়ার করেন, যা ক্ষুদে গবেষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, সমাজের কাঠামোগত সমস্যা এবং নীতিগত বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর তাদের গবেষণার ফলাফল তুলে ধরেন।
শিক্ষকরা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন এবং শিক্ষার্থীদের গবেষণার মান উন্নয়নের জন্য তাদের পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানের শেষাংশে, কো-অর্ডিনেটর ড. মো. সিদ্দিকুর রহমান শিক্ষার্থীদের গবেষণার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে গবেষণা বিষয়ক আরও সেমিনার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন ।
সমাজবিজ্ঞান বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের ভবিষ্যতের গবেষণায় অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।