বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএল.বি. ২৬ ও ২৭তম এবং এলএল.এম. ৩০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএল.বি. ২৬ ও ২৭তম এবং এলএল.এম. ৩০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের এলএল.বি. ২৬তম ও ২৭তম এবং এলএল.এম. ৩০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ১২ ই ডিসেম্বর, ২০২৪ বৃহস্পতিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ডঃ মোহাম্মদ ফায়জার রহমান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার মহোদয় জনাব সুরঞ্জিত মন্ডল। আইন ও মানবাধিকার বিভাগের সম্মানীত কোঅর্ডিনেটর অধ্যাপক আবু নাসের মোঃ ওয়াহিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ডঃ মোহাম্মদ ফায়জার রহমান, বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্ম-জীবনের সফলতা কামনার পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সাফল্যের গতিধারা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের আইন পেশা ও বিচার বিভাগের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধির দিকে মনোনিবেশ করার দিকনির্দেশনা দেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার মহোদয় জনাব সুরঞ্জিত মন্ডল আইন ও বিচার বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এই বিভাগের শিক্ষার্থী শিক্ষক ও সকলের মধ্যে তাৎপর্যপূর্ণ যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের সাথে নিজেদের সংযুক্ত হওয়ার আহ্বান জানান।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের অভিভাবক, এই বিভাগের সাফল্যের অন্যতম কান্ডারী প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার শিক্ষার্থীদের জীবন গঠনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের প্রতি সচেতন হবার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীদের বিদায়ে আবেগঘন ও অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সাফল্যমন্ডিত জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান।

বিদায়ী প্রতি ব্যাচ হতে একজন করে শিক্ষার্থী তাদের সবার পক্ষ থেকে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বিদায়ীদের উদ্দেশ্যে তাদের অনুজদের মধ্য হতে একজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। উক্ত বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল, মানপত্র ও স্মারক ক্রেস্ট প্রদান করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।