ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ফয়জার রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ইউএপির নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের পরিচালক অধ্যাপক ড. রহমতউল্লাহ ইমন, রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল ও রিসার্চ সেন্টার কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউএপি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর | বণিক বার্তা