বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের ক্যাম্পাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের ক্যাম্পাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের ক্যাম্পাস ওরিয়েন্টেশন ২০শে জানুয়ারি ২০২৫ সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সমাজবিজ্ঞান বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর

ড. মো. সিদ্দিকুর রহমান। এসময় বিভাগের শিক্ষকমন্ডলী ও বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

৩টি পর্বে সাজানো অনুষ্ঠানের ১ম পর্বের শুরুতেই ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। তারপর শিক্ষার্থীদের ফুল ও শিক্ষাসহায়ক সামগ্রী (ফাইল, নোটবুক, কলম, চাবি রিং, ক্যালেন্ডার) দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শিক্ষার্থীদের হাতে স্প্রিং  ২০২৫ সেশনের স্টুডেন্ট হ্যান্ডবুক তুলে দেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান।  

২য় পর্বের আলোচনা অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথমেই বক্তব্য রাখেন বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী সুষমা আরেফিন। তারপর নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন এহতেশামুল হক নাবিল। তারপর সমাজবিজ্ঞান ক্লাবের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ। শিক্ষকদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক খয়র-তুন-হিসা-ন তন্বী। সমাজবিজ্ঞান বিভাগের কারিকুলাম সম্পর্কে আলোচনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. বকুল হোসেন । সমাজবিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি, প্রক্টরিয়াল বডির সংক্ষিপ্ত পরিচিতি ও বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের কোর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, সমাজবিজ্ঞান একটি বহুশাস্ত্রীয় বিজ্ঞান হওয়ার কারণে এর চাকরির ক্ষেত্রসমূহও ব্যাপক ও বিস্তৃত। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে সবসময়ই সচেতন। শিক্ষার্থীদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সমাজবিজ্ঞান বিভাগ তাদের সকল ধরনের কর্মপন্থা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার উন্নতি ঘটিয়ে তাদের উপযুক্ত মানবসম্পদ হিসেবে তৈরি করতে সর্বদাই তৎপর। সমাজবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফলাফল ও ভালো চাকরি পাওয়ার পাশাপাশি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বের সাংস্কৃতিক আড্ডায় বিভাগের প্রভাষক কেশব চন্দ্র বিশ্বাসের পরিচালনায় সংগীত পরিবেশন করেন কনা, মোনালিসা ও অভিষেক। এছাড়া একক নৃত্য পরিবেশন করেন কনা। এ সাংস্কৃতিক আড্ডায় হারমোনিয়াম, কাহন ও তবলা বাজিয়ে সাংস্কৃতিক আড্ডাকে প্রাণবন্ত করে তোলেন যথাক্রমে কনা, তীর্থ ও বাধন।

সবশেষে গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।