বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার ও জাগো ফাউন্ডেশন-এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার ও জাগো ফাউন্ডেশন-এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

গত ১৩ জানুয়ারি ২০২৫ (সোমবার) সকাল ১১ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার ও জাগো ফাউন্ডেশন-এর মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, ক্যারিয়ার সেন্টার-এর পরিচালক প্রফেসর ড. এএইচএম রহমাতুল্লাহ ইমন, সেন্টার ফর ইন্টার ডিসিপ্লিনারী রিসার্চ-এর কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার-এর পক্ষে স্মারকে স্বাক্ষর করেন প্রফেসর ড. এএইচএম রহমাতুল্লাহ ইমন ও জাগো ফাউন্ডেশন-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির স্কুল শাখার সিনিয়র এডুকেশন কো-অর্ডিনেটর মো. জিহাদুল ইসলাম। প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন স্কুল শাখার এডুকেশন কো-অর্ডিনেটর মো. শহিদুল ইসলাম এবং সিনিয়র অ্যাডমিন অফিসার মো. মইনুল ইসলাম।

এই সমঝোতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাগো ফাউন্ডেশনের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করবে। এটি শিক্ষার্থীদের শিক্ষাদানের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার একটি অনন্য সুযোগ, যা তাদের ভবিষ্যতের কর্মসংস্থানে অবদান রাখতে পারবে।