বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০তম এক্সিকিউটিভ কমিটি, ফার্মা-বি ক্লাব কর্তৃক আয়োজিত ফার্মেসি পরিবারের "ইফতার ও দোয়া মাহফিল ২০২৫" সফলভাবে সম্পন্ন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০তম এক্সিকিউটিভ কমিটি, ফার্মা-বি ক্লাব  কর্তৃক আয়োজিত ফার্মেসি পরিবারের "ইফতার ও দোয়া মাহফিল ২০২৫" সফলভাবে সম্পন্ন

মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০তম এক্সিকিউটিভ কমিটি, ফার্মা-বি ক্লাব কর্তৃক আয়োজিত ফার্মেসি পরিবারের "ইফতার ও দোয়া মাহফিল ২০২৫" সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ও ফার্মা বি কমিটির প্রেসিডেন্ট ড. মোসা: হাজেরা খাতুন সহ সকল ফ্যাকাল্টি মেম্বারগণ। উক্ত মাহফিলে বিশেষ বক্তব্য প্রদান করেন ড. মোসা: হাজেরা খাতুন, যেখানে তিনি রমজানের গুরুত্ব ও ফার্মেসি পরিবারের ঐক্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এছাড়াও ইসলামিক আলোচনা প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইমাম মাওলানা আবুল বাসার। তিনি ইসলামের শিক্ষা ও দ্বীনের গুরুত্ব তুলে ধরেন এবং সকলের জন্য মোনাজাতে দোয়া করেন। তাঁর আজানের মাধ্যমে ইফতার শুরু হয়, যা মাহফিলের এক বিশেষ মুহূর্ত হয়ে ওঠে।

আমরা কৃতজ্ঞ সকল শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ কর্মকর্তা এবং কর্মচারী সহ সকলের প্রতি, যাঁদের উপস্থিতিতে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন।