বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী, ১৩ মার্চ ২০২৫: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিভাগের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সমবেত হোন ও সৌহার্দ্যপূর্ণ সময় উপভোগ করেন।

অনুষ্ঠানে বিভাগের কোঅর্ডিনেটর জনাব শাতিল সিরাজ ইফতারপূর্ব বক্তৃতায়  বলেন, "রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের ধৈর্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

ইফতার মাহফিলে  বিভাগীয় শিক্ষক জনাব মোঃ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা ও ফাতেমা-তুজ-জোহরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।  উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করেন। ইফতার পূর্ব মুহূর্তে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বিভাগের উন্নয়ন ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষামূলক ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিমূলক কর্মসূচি আয়োজন করে থাকে। এ ধরনের আয়োজন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

https://tweetnews24.com/?p=27881

https://padmatimes24.com/?p=662091