রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইড ক্লাব গতকাল ০৯.০৩.২০২৫ ইং তারিখে পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ ফাহিম মাহমুদ। তিনি রমজানের গুরুত্ব ও তাত্পর্য তার আলোচনায় তুলে ধরেন। এছাড়াও আলোচনা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবুল বাশার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ।