গত ৮ই মে, ২০২৫ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইড ক্লাব কর্তৃক ক্লাবের নতুন কমিটির অভিষেক, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের সদস্যদের সংবর্ধনা, বেস্ট টিচার পারফরম্যান্স অ্যাওয়ার্ড এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান ও স্কুল অব সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং- এর ডীন প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম, এবং রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল। আরো উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে ডি-এইড ক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যকে ও বিজয়ী দলের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বেস্ট টিচার পারফরমেন্স এওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য যে, বিভাগের প্রভাষক মো. ইমরান হোসাইন বেস্ট টিচার হিসেবে মনোনীত হন। অতিথিদের বক্তব্য উপস্থিত সকলকে
ভীষণভাবে অনুপ্রাণিত এবং আনন্দিত করে। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, নতুন কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত সকল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে একটি স্মার্ট বিভাগ হিসেবে পরিণত করতে নিজের দৃঢ় প্রত্যয় ও সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত হয়।
আনুষ্ঠানিক পর্ব শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান চত্বরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এবং সেখানে শিক্ষার্থীরা নাচ, গান, রম্য বিতর্ক, দলীয় সঙ্গীত পরিবেশন করে।
শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে ওঠে।