তারিখ: ০১ জুন ২০২৫
স্থান: আইকিউএসি সেমিনার রুম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
সভায় উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ,
অতিরিক্ত পরিচালক ড. কানিজ হাবিবা আফরিন,
এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে একজন করে PSAC সদস্য।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের ফিডব্যাক প্রক্রিয়াকে। কীভাবে শিক্ষার্থীদের মতামত বিশ্লেষণ ও কাজে লাগিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্ভব— সে বিষয়ে সদস্যদের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়।
এই ধরণের সমন্বয় সভা ভবিষ্যতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।