বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ।উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিদায়ী ব্যাচের সকল শিক্ষার্থী। শিক্ষকদের আন্তরিক উপস্থিতি এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মৃতিমধুর।
শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের ফুলের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানানো হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্য, শিক্ষকদের দিকনির্দেশনামূলক ও প্রেরণামূলক বক্তব্য অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ।
অনুষ্ঠানে বক্তারা ১২তম ব্যাচের শিক্ষার্থীদের একাডেমিক অর্জন, সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভাগীয় বিভিন্ন কর্মকাণ্ডে অবদানের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে ভবিষ্যৎ জীবনের পথচলায় সাফল্য ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রাণখোলা আলাপচারিতা এবং আনন্দঘন মুহূর্তের বিনিময় ঘটে।
১২তম ব্যাচের সকল শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা—তারা যেন আগামীর পথচলায় নিজেদের প্রতিভা, সততা ও দায়িত্ববোধ দিয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।