গত ২১শে জুলাই ২০২৫, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে অনুষ্ঠিত হলো ২৬তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের জন্য এক গৌরবময় ও প্রাণবন্ত নবীনবরণ অনুষ্ঠান। এই বিশেষ দিনটি ছিল নতুন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের একাডেমিক ও পেশাগত জীবনের সূচনালগ্নে প্রেরণা জোগানোর এক মহৎ উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, সম্মানিত শিক্ষকবৃন্দ, ল্যাব সঞ্চালকগণ, বিভাগের শিক্ষার্থী এবং নবাগতরা।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন ফার্মেসি বিভাগের শিক্ষিকা ড. নূরুন্নাহার (সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়)। তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নবাগতদের অনুপ্রাণিত করেন।
এরপর ফার্মেসি বিভাগের সম্পর্কে একটি তথ্যবহুল ও সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন সম্মানিত শিক্ষিকা সানজিয়া মেহজাবিন (প্রভাষক, ফার্মেসি বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়), যা নবাগতদের মধ্যে বিভাগ সম্পর্কে স্পষ্ট ধারণা গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের অন্যান্য উল্লেখযোগ্য অংশ ছিল—
• ফার্মেসি বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও ল্যাব সঞ্চালকদের পরিচিতি পর্ব, যেখানে তাঁরা নবীনদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান।
• নবীনদের পরিচিতি পর্ব এবং বিভাগীয় পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।
• নবীনদের অনুভূতি প্রকাশের একটি সুন্দর পরিসর তৈরি করা হয়, যেখানে তারা ফার্মেসি বিভাগে ভর্তি হতে পেরে তাঁদের আবেগ ও প্রত্যাশা ভাগাভাগি করেন।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান (অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফার্মেসি বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়)। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ শিক্ষাজীবনের করণীয় এবং ফার্মেসি পেশার সম্ভাবনা ও গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
এই আয়োজনের মাধ্যমে আমাদের নতুন শিক্ষার্থীদের একাডেমিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে স্বাগত জানানো হয়েছে। আমরা আশা করি, তারা ফার্মেসি বিভাগে একটি সফল, সৃজনশীল ও গঠনমূলক শিক্ষা যাত্রা শুরু করবে।