বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে AI বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে AI বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গত ১৯ আগস্ট ২০২৫ তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং এর ব্যবহারিক দিকসমূহ। কর্মশালায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সেমিস্টারের মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের AI ব্যবহারের সম্ভাব্য ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং AI ব্যবহার করে একটি প্রবন্ধ রচনার জন্য উৎসাহিত করা হয়। প্রবন্ধের বিষয়বস্তু ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক তাত্ত্বিক বিশ্লেষণ, বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সংমিশ্রণ। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের AI ব্যবহারের সীমাবদ্ধতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করা হয়।

 

কর্মশালাটি পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশফাক সালেহীন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোঃ হাবিবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই এম বাংলাদেশের প্রশিক্ষণ বিশেষজ্ঞ জনাব রবিউল ইসলাম।

 

কর্মশালার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় সহায়তা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ—ইরতিজা হাসান, নুসরাত বদরুন্নেসা এবং নাজমুল হুদা।