রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

------------------

দুটি হাতে একটি গাছ, সবুজ ছায়া বৃদ্ধি পাক” এই স্লোগানকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট ২০২৫, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় এ বিশেষ কর্মসূচি।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে, যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফায়জার রহমান বৃক্ষের বহুমুখী উপকারিতা তুলে ধরে বলেন, বৃক্ষরোপণ কেবল প্রকৃতি রক্ষার হাতিয়ার নয়, বরং মানবজীবন টিকিয়ে রাখার অন্যতম শর্ত। একইভাবে স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডীন প্রফেসর ড. মো. শহিদুর রহমান পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তাঁর বক্তব্যে একবিংশ শতাব্দীতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, যিনি বৃক্ষরোপণের বিভিন্ন সামাজিক ও পরিবেশগত দিক বিশদভাবে উপস্থাপন করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পাস প্রাঙ্গণে প্রায় ১৩০টি গাছ রোপণ করা হয়।

ডি-এইড ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশনের একটি অনন্য দৃষ্টান্ত। আয়োজকরা জানান, এ উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, বরং শিক্ষার্থীদের দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নমুখী নাগরিক হিসেবে গড়ে তোলা।