বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ কর্তৃক আয়োজিত হয় "Drug like Molecules from Natural Origins: Bringing Traditional Medicine with Modern Drug Delivery." শীর্ষক একটি সেমিনার।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ কর্তৃক আয়োজিত হয় "Drug like Molecules from Natural Origins: Bringing Traditional Medicine with Modern Drug Delivery." শীর্ষক একটি সেমিনার।

গত ৪ সেপ্টেম্বর ২০২৫,বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ কর্তৃক আয়োজিত হয় "Drug like Molecules from Natural Origins: Bridging Traditional Medicine with Modern Drug Delivery." শীর্ষক একটি সেমিনার। সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আবদুর রশীদ, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়।প্রধান অতিথি হিসেবে ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মাননীয় কোষাধ্যক্ষ ড. মো.ফয়জার রহমান।উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড.মো.বাইতুল মোকাদ্দেসুর রহমান। এছাড়াও বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সেমিনারের শুরুতেই বিভাগের প্রভাষক সানজিয়া মেহজাবিন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং

মূল বক্তা প্রফেসর মোহাম্মদ আব্দুর রশীদ স্যার এর একটি বায়োগ্রাফি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। এর পর বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড.মো.ফয়জার রহমান। পরবর্তীতে মূল বক্তব্য প্রদান করেন প্রফেসর মোহাম্মদ আব্দুর রশীদ। তিনি জানান,"ট্রেডিশনাল মেডিসিনের হাত ধরেই আধুনিক মেডিসিনের উদ্ভব। মানবদেহের জন্য নিরাপদ ও কার্যকর ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে প্রাকৃতিক উৎস এখনও সবচেয়ে সম্ভাবনাময় ভাণ্ডার। হাজার বছরের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত ভেষজ ওষধি গাছপালা থেকে প্রাপ্ত অণুগুলোকে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করলে নতুন ধরনের ওষুধ আবিষ্কারের দুয়ার খুলে যায়। বর্তমানে উন্নত ড্রাগ ডেলিভারি সিস্টেম ব্যবহার করে এ সকল প্রাকৃতিক অণুকে আরও কার্যকরভাবে রোগ নিরাময়ে প্রয়োগ করা সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন, “ভবিষ্যতের ওষুধ গবেষণায় ঐতিহ্যবাহী জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি। তরুণ গবেষকরা যদি এই ক্ষেত্রকে গুরুত্ব দেন, তবে দেশীয় প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা আন্তর্জাতিক মানের ওষুধ উদ্ভাবনে অবদান রাখতে পারব।”

এরপরই একটি প্রশ্ন-উত্তর পর্ব আয়োজিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরেন যার ফলে সেমিনারটি আরো কার্যকরী হয়ে উঠে।

সেমিনারের শেষভাগে সমাপনী বক্তব্য প্রদান করেন বিভাগীয় প্রধান ড. মো.বাইতুল মোকাদ্দেসুর রহমান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অত্যন্ত সফল একটি সেমিনার আয়োজিত হয়। পুরো সেমিনারটির সফল আয়োজনে সহায়ক ভূমিকা পালন করেছে ফার্মা বি ক্লাব।