
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড ইন্জিনিয়ারিং বিভাগের (NFE) বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত আসর ও পুরষ্কার বিতরণের আয়োজন করে এনএফই (NFE) ক্লাব। আজ ৮ সেপ্টেম্বর, ২০২৫, বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে "ইন্ট্রা ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন-২০২৫" অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল-"কৃত্রিম বুদ্ধিমত্তা ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্যকে ধ্বংস করছে"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান। উপস্থিত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর সুলতানা রাজিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বির্তক প্রতিযোগিতার বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মো. সাদী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী এবং রিসার্চ ইন্জিনিয়ার আব্দুল্লাহ তামীম।
বিতর্কের দল ছিল দুটি।লজিক্যাল লাইওনস্ ও মাইন্ড ক্ল্যাসার। শুরুতেই এনএফই ক্লাবের সহ সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রোগ্রামটি শুরু হয়।এরপর টসে জিতে প্রথমে কথা বলার সুযোগ ছিনিয়ে নেয় পক্ষ দল লজিক্যাল লাইওনস্।
পর পর যুক্তি খন্ডায়নের মধ্যে দিয়ে বিজয়ী হয় পক্ষ দল লজিক্যাল লাইওনস্। শ্রেষ্ঠ বিতার্কিক পুরষ্কার পান বিজেতা দলের দ্বিতীয় বক্তা ইসরাত জাহান।পরবর্তীতে অংশগ্রহণকারী দুই দলের মাঝে পুরষ্কার বিতরন করা হয় এবং অতিথিের মাঝে সম্মাননা স্নারক প্রদান করা হয়।
পরিশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানেের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।