বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, প্রকৌশল স্কুলের নবনিযুক্ত ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের নবনিযুক্ত ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, ব্যবসায় ও আইন স্কুলের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ্, পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. মো. আব্দুল আউয়াল, ইইই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তানভীর আহমেদ, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আবু রেজা। সভায় অনলাইনে যুক্ত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ডিস্টিংগুইসড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন অনুষদ ও বিভাগের প্রোগ্রামের কারিকুলাম সংস্কার অনুমোদন, চলমান বিভিন্ন বিভাগের আসন বৃদ্ধি, নতুন একাডেমিক প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত ও প্রস্তুতি গ্রহণ, ডীনস্ কমিটি, এক্সামিনেশন ভিজিলেন্স টিম, পাবলিকেশন কোয়ালিটি ইভালুয়েশন কমিটি এবং গ্রিভ্যান্স ও হ্যান্ডবুক কমিটি গঠন। সভায় সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এবং ক্যারিয়ার সেন্টারের কার্যক্রমকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসাথে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা প্রসার, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির বিষয়েও সুপারিশ করা হয়। সভায় প্রফেসর ড. শামীম আহমদকে প্রকৌশল স্কুলের ডীন এবং প্রফেসর ড. মোঃ বায়তুল মোকাদ্দেছুর রহমানকে বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের ডীন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নবনিযুক্ত ডিনদের দায়িত্বভার গ্রহণে সভায় উপস্থিত সদস্যরা শুভেচ্ছা জানান এবং তাদের দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন। সভা শেষে উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও অনুকূল পরিবেশ তৈরি করাই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রধান অঙ্গীকার।’ তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।