বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে “Career Development” শীর্ষক একটি চমৎকার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কীনোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, Alpha Net ও Central Florida IT Solutions (USA)-এর প্রতিষ্ঠাতা জনাব আবু সুফিয়ান হায়দার। তিনি ক্যারিয়ারের উদ্দেশ্য, ইন্ডাস্ট্রি/কর্পোরেট ক্যারিয়ারের পরিকল্পনা ও ক্রমধারা (ধাপসমূহ) নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রতিটি ধাপে হার্ড স্কিলস ও সফট স্কিলসের ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরেন, পাশাপাশি পেশাগত জীবনে ধাপে ধাপে অগ্রগতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও একজন উদ্যোক্তা হওয়ার লক্ষ্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন দিকও তিনি ব্যাখ্যা করেন। সবশেষে তিনি জীবনের উদ্দেশ্য ও ব্যক্তিত্ব বিকাশের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দার্শনিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।