বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চ্যাম্পিয়নস লিগ ২০২৫’-এর উদ্বোধন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চ্যাম্পিয়নস লিগ ২০২৫’-এর উদ্বোধন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ‘বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চ্যাম্পিয়নস লিগ ২০২৫’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ১৩ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিন। সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে বেলুন উড়িয়ে ও ট্রফি উন্মোচনের মাধ্যমে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। টুর্নামেন্টটির সার্বিক আয়োজন করেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্পোর্টস ক্লাব।

এবারের প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করছে— ফ্লেম রাইডার্স (Flame Riders), ফ্যালকন টাইটানস (Falcon Titans), ডমিনেটর (Dominator), অ্যাটমিক টেরর (Atomic Terror), গেম চেঞ্জার (Game Changer), ফ্যাবুলাস–৩৩ (Fabulous-33), অ্যারো স্ট্রাইকার (Aero Striker) এবং মার্জার মাস্টার্স (Merger Masters)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উচ্ছ্বাসে মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আগামী ২০শে অক্টোবর সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হবে।