২০২৫ সালের সেপ্টেম্বরে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের কোর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ এবং সহকারী অধ্যাপক ড. নাসরিন রহমান যৌথভাবে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। গবেষণার শিরোনামঃ
“A Comparative Study of Domestic Violence Policies and Practices: Australia (Victoria) versus Bangladesh”
এই গুরুত্বপূর্ণ প্রবন্ধটি উপস্থাপন করা হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনিতে অনুষ্ঠিত 5th World Conference of Women’s Shelters-এ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ উভয় শিক্ষককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে, এমন একটি আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার জন্য।